আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সাভার প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ গাজিরচট এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে গাজিরচট আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং কারখানার ঝুট ব্যবসা করে আসছিলেন স্থানীয় যুবলীগ নেতা কাইয়ুম। তবে গত কয়েক মাস ওই কারখানার ঝুট ব্যবসা স্থানীয় আমিন মাতব্বর ও সবুজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। রবিবার দুপুরে কারখানা থেকে ঝুট বের করতে গেলে আমিন ও সবুজের লোকজন কাইয়ুমকে বাধা দেয়। 

এ সময় তাদের নেতৃত্বে ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে ওই যুবলীগ নেতার লোকজন ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম বলেন, তিনি কয়েক বছর ধরে কারখানার ঝুট ব্যবসা করে আসছেন। তবে বেশকিছু দিন ধরে স্থানীয় আমিন মাতব্বর ও সবুজ ব্যবসা দখলের পাঁয়তারা করছেন। এর জেরে তিনি কারখানার ঝুট বের করতে গেলে অতর্কিত হামলা চালানো হয়। এতে তার প্রায় ১০ জন আহত হয়েছেন।

ব্যবসায়ী সবুজের দাবি, তার চাচা আমিন মাতব্বরকে কারখানা কর্তৃপক্ষ ঝুট ব্যবসা করার জন্য বলেছিল। তবে ঝুট ব্যবসা না বোঝায় কয়েক বছর আগে কাইয়ুমকে দায়িত্ব দেন তিনি। এখন আমিন মাতব্বর নিজেই ব্যবসা করতে চাইলে কাইয়ুম উল্টো লোকজন নিয়ে হামলা চালায়িছে। এতে তাদেরও পাঁচ জন আহত হয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম