বাড়িওয়ালার মেয়েকে প্রেম করে বিয়ের পর খুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আতাউর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শাসনগাছা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ নিহতের স্বামীকে আটক করে।

নিহতের নাম মমতাজ বেগম (৫০)। তিনি শাসনগাছা এলাকার বশির উদ্দিনের মেয়ে। তার চাচাতো ভাই আল মামুন জানান, আতাউর রহমানের বাড়ি রংপুর জেলায়। সে মমতাজ বেগমের বাবার শাসনগাছার বাড়িতে ভাড়া থাকতেন। ১০ বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন। আতাউরের চেয়ে মমতাজ বয়সে বড়। তাদের কোনও সন্তান নেই। বাবার সম্পত্তিতে মমতাজ স্বামীকে নিয়ে বসবাস করতেন।

তিনি দাবি করেন, যখন টাকার প্রয়োজন হতো, তখনই মমতাজের সঙ্গে আতাউর ঝগড়া করতেন। গতকাল রাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। সকালে ফের ঝগড়ার একপর্যায়ে মমতাজকে মারধরের পর হত্যা করে পালিয়ে যায় আতাউর। তখন পুলিশ খবর পেয়ে আতাউরকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে আতাউরকে গ্রেফতার করা হয়েছে। সে রংপুর জেলার কোতোয়ালি থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের