গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৬, ১৮:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৮:২০

মোটরসাইকেল দুর্ঘটনা গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাজাহান ভূইয়া (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন বৈশাখী (২৮) নামে এক আরোহী।
বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবরদী ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান ভূইয়া মুকসুদপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের অধিবাসী।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শাহজাহান নিজ মোটরসাইকেলে করে বাজার থেকে পরিচিত বৈশাখী নামে এক মহিলাকে নিয়ে আসছিলেন। ছোট সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাজাহানের মৃত্যু হয়। আহত হন বৈশাখী।
আহত বৈশাখীকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতালের চিকিৎসক রায়হান ইসলাম জানিয়েছেন, বৈশাখী এখন আশঙ্কা মুক্ত আছেন।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক