ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের  কামাক্ষার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। আহতের নাম হৃদয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ও হৃদয় মোটরসাইকেলে সিরাজগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। তারা কামাক্ষার মোড় এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায় মোটরসাইকেল। এ সময় রবিউল সড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ট্রাকটি জব্ধ করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম