মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

১৩টিতে বিএনপি এবং দুটিতে আওয়ামীপন্থীরা জয়ী

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক ও একটি কার্যকরী সদস্য পদে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

রবিবার রাতে ভোট গণনা শেষে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী আজিজ উল্লাহ বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী আজিজ উল্লাহ।

এর আগে, রবিবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৫৯৩ ভোটারের মধ্যে ৫৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

জাতীয়তাবাদী প্যানেল থেকে বিজয়ীরা হলেন– সভাপতি পদে জামিলুর রশিদ খান, সহ-সভাপতি পদে হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক পদে এএফএম নূরতাজ আলম বাহার, অর্থ সম্পাদক পদে রেজাউল করিম রাজা, পাঠাগার সম্পাদক পদে ফারুক মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে সালেহ আকরাম আজম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ পারভীন, হিসাব নিরীক্ষক পদে আনোয়ার হোসেন ও জামাল উদ্দিন, কার্যকরী সদস্য পদে জুয়েলুর রহমান জুয়েল, সোহেল রানা, জহিরুল ইসলাম ও ইমরান আরেফিন সানি।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিজয়ী দুজন হলেন– সহ-সাধারণ সম্পাদক পদে মো. শহীদুল্লাহ ও কার্যকরী সদস্য পদে রানা আহাম্মেদ শান্ত।

 

/আরকে/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান