‘পুলিশের জন্য অনেক কিছু করেছেন প্রধানমন্ত্রী’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৮:০১আপডেট : ০১ মার্চ ২০২২, ১৯:৩৬

বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য অনেক কিছু করেছেন। পুলিশের জন্য একটার পর একটা উন্নয়ন করেই যাচ্ছেন তিনি। 

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমি প্রত্যেক বছর পুলিশ লাইন এসে দেখি একের পর এক পরিবর্তন হচ্ছে, উন্নয়ন হচ্ছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ হচ্ছে। শুধু নারায়ণগঞ্জে না, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়ন কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশের সাহসিকতা নিজ চোখে দেখেছি। আমাদের বাড়ি রাজারবাগ পুলিশ লাইনের পাশেই ছিল। বাড়ির ছাদ থেকে পুলিশ লাইনের সব দেখা যায়। একাত্তরের সেই কাল রাত্রিতে শান্তিনগর মোড়ে এত ব্যারিকেড ছিল, যা মিনিটের মধ্যে উড়িয়ে দেয় পুলিশ। আমরা বুঝতে পারিনি সামরিক বাহিনী এত শক্তিশালী হতে পারে। সারা রাত গোলাগুলি চলে। একাত্তরে স্বাধীনতার জন্য পুলিশ সর্বপ্রথম যুদ্ধ শুরু করে।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে যখন ছাত্র ছিলাম, তখন পুলিশকে শত্রু মনে করতাম। বলতাম, এরা তো পাকিস্তানি পুলিশ। এরা আবার আমাদের বন্ধু হয় কীভাবে? সে সময় পুলিশ দেখলে আমরা ইট নিক্ষেপ করতাম। পুলিশের সঙ্গে আমাদের কোন বন্ধুত্ব নেই। কিন্তু এখন আমাদের দেশের পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে।

পুলিশ সুপার মো. জায়েদুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পিবিআইয়ের জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আট জন নিহত পুলিশের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম