অর্থ লুট করতেই মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা

আরিফ হোসেন কনক, নারায়ণগঞ্জ
০২ মার্চ ২০২২, ১৭:১৩আপডেট : ০২ মার্চ ২০২২, ১৯:০৩

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন আটক জোবায়ের। অর্থ লুট করতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

বুধবার (২ মার্চ) নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের স্বীকার করেছে, টাকা-পয়সা লুট করার জন্য সে এই (মা-মেয়েকে) হত্যা করেছে। তার ব্যাগ থেকে দুটো সোনার চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জোবায়ের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। রিমান্ডের জন্য আদালতে পাঠাচ্ছি। রিমান্ডে নিলে বাকি তথ্য বেরিয়ে আসবে।’

এর আগে, মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। ঘটনাস্থল থেকে জোবায়ের নামে এক যুবককে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশ। আটক যুবক শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিন ছেলে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘জোবায়ের পড়াশোনা শেষ করেনি। সে এখন বেকার অবস্থায় বাসায় থাকে।’ ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত রুমার পুত্রবধূ শিলার বরাত দিয়ে তিনি বলেন, ‘অর্থ লুট করার জন্য জোবায়ের ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিল।’

শিলার বরাত দিয়ে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘হত্যাকাণ্ডের সময় আমার পুত্রবধূ শিলা ঘরের ভেতর ছিল। ছেলেটা (জোবায়ের) যখন তাকে কোপ দিতে তেড়ে আসে, তখন জোবায়েরকে ধাক্কা দিলে সে রক্তের মধ্যে পা পিছলে পড়ে যায়। এরপর শিলা দা কেড়ে নেয় এবং দৌড়ে নিচে নেমে চিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে পুলিশি সহায়তায় ছেলেটাকে আটক করে।’

রাম প্রসাদ চক্রবর্তী নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের মেয়ে ঋতুর স্বামীর নাম শ্যামল ভট্টাচার্য। তিনি চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন। অন্তঃসত্ত্বা হওয়ায় কিছু দিন ধরে মা-বাবার সঙ্গে ছিলেন ঋতু।

হত্যাকাণ্ডের পর রাম প্রসাদ বলেন, ‘বাড়িওয়ালার ভাতিজার কাছে শুনতে পেয়ে বাসায় কল করার পর রিসিভ করে অপর প্রান্ত থেকে এক যুবক (জোবায়ের) বলে, টাকা-পয়সা, স্বর্ণালংকার কোথায় আছে বলেন- না হলে ওদের মেরে (মা-মেয়েকে) ফেলবো। আমি বললাম, সব নিয়ে যাও, আর কী চাও? কিন্তু ততক্ষণে সে আমার স্ত্রী-মেয়েকে মেরে ফেলেছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান