নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়ের লাশ উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ২১:১০আপডেট : ০১ মার্চ ২০২২, ২১:২৯

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকাল পৌনে ৩টায় লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন—রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ জোবায়ের নামে এক যুবককে আটক করা হয়েছে। 

রুমার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের মেয়ে ঋতুর স্বামীর নাম শ্যামল ভট্টাচার্য। তিনি চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন। অন্তঃসত্ত্বা হওয়ায় কিছু দিন থেকে মায়ের সঙ্গে ছিলেন ঋতু।

স্থানীয়রা জানায়, বিকালে ওই ভবন থেকে চিৎকার শুনে এগিয়ে আসেন পার্শ্ববর্তী দোকানের লোকজন। এ সময় কয়েকজন বাড়ির বাইরে থেকে গেট আটকে দেন, যাতে অপরাধী পালাতে না পারে। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় রক্তমাখা ছুরিসহ এক যুবককে আটক করে। নিহতদের মধ্যে একজনের লাশ মেঝেতে এবং অপরজনের লাশ অর্ধেক খাটের ওপর পড়েছিল। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়ির ছয় তলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ছোরাসহ একজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জোবায়ের নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি বিক্ষিপ্তভাবে নানা তথ্য দিচ্ছেন। প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাস্থলে জেলা পুলিশ, ডিবি ও সিআইডি এসেছে।  লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনার সময় প্রত্যক্ষদর্শী নিহত রুমা চক্রবর্তীর একমাত্র পুত্রবধূ দৌড়ে নিচে নেমে আসেন। তার দেওয়া তথ্যমতে, খুনি তাকেও ধাওয়া করে।

/এসএইচ/
সম্পর্কিত
রংপুরে চার খুনপুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির, আসামিদের পক্ষে লড়বেন না কোনও আইনজীবী
গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
কী, কেন, কীভাবেনিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
ছায়া মন্ত্রিসভা দিয়ে কী করতে চায় জামায়াত
ছায়া মন্ত্রিসভা দিয়ে কী করতে চায় জামায়াত
ফিফা কেলেঙ্কারিতে নতুন মোড়, ঘুষের দায় স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের 
ফিফা কেলেঙ্কারিতে নতুন মোড়, ঘুষের দায় স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের 
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট