সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যাচেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৮:২৩আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:২৩

রাজবাড়ীতে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে বিউটি আক্তার বৃষ্টি (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার (২ মার্চ) ভোর ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পূর্ব মুলঘর গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় বৃষ্টিকে বাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃষ্টির শাশুড়ি জেসমিন বেগম জানান, তার ছোট ছেলে পান্না মিয়া সৌদি আরবে ও বড় ছেলে মুন্না মিয়া ঢাকায় থাকে। বাড়িতে শুধুমাত্র তিনি এবং তার দুই ছেলের স্ত্রীরা তাদের দুই শিশু সন্তান নিয়ে থাকে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তারা রাতের খাবার খেয়ে চারচালা টিনের ঘরের আলাদা আলাদা রুমে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে তার ছোট ছেলে পান্নার স্ত্রী বৃষ্টির চিৎকারে ঘুম ভাঙে। তারা দৌড়ে রুমে গিয়ে দেখেন, খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বৃষ্টি। গলায় ও হাতে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। এ সময় তারা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

তিনি আরও জানান, ঘরের দুই পাশে সিঁধ কেটে ঢুকে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে। যে দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে বৃষ্টি চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়েছে। ঘরের দরজার ছিটকিনির সঙ্গে দুর্বৃত্তের হাতের রক্ত লেগে রয়েছে। জেসমিন বেগমের দাবি, এটি কোনও সাধারণ চুরির ঘটনা নয়। কারণ চুরি করতে এলে চোরের ঘুমন্ত মানুষের শরীরে আঘাত করার কথা নয়। আর তাদের ঘর থেকে কোনও কিছু খোয়াও যায়নি। শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।   

/এফআর/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলা: হাসিনাসহ ৪০ আসামি অভিযুক্ত, সত্যতা মেলেনি ১২৯ জনের বিরুদ্ধে
জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তারেক
৫০০ টাকা মুচলেকায় হত্যাচেষ্টা মামলায় সেই রিয়াদের জামিন
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম