সাভারে রিজভীসহ অর্ধশত নেতাকর্মীর নামে মামলা 

সাভার প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ১৫:৩৯আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫:৩৯

সাভারে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার এস‌আই নুরুল কাদের সৈকত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মার্চ) পুলিশ অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের বিএনপির সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিন জনকে আটক করেছে।

জানা গেছে,  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিল রাজালাখ ফার্ম এলাকায় পৌঁছালে পুলিশের বাধায় পণ্ড হয়। সেখানেই সমাবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। 

এ সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশের দুই সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায়, সাবেক এমপি সালাউদ্দিন বাবুসহ অর্ধশত নেতাকর্মীর নাম দেওয়া হয় ।

সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে মিছিল বের করে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটায়। এসময় তাদের সরিয়ে দিতে গেলে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এক এএসআইসহ দুই পুলিশ সদস‍্য আহত হন। পুলিশের গাড়িতেও হামলা চালানো হয়। এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক নুরুল কবির সৈকত বাদী হয়ে অর্ধশত নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম