ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ছেলের, আহত বাবা

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ২০:৩৬আপডেট : ০৪ মার্চ ২০২২, ২০:৫৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা। 

শুক্রবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সরাতৈল অরক্ষিত রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার মাওলানা আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত আলাউদ্দিনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে বাবাকে নিয়ে স্থানীয় ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। বিকালে সরাতৈল রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় আলাউদ্দিন ট্রেনের শব্দ পেয়ে মোটরসাইকেল থেকে দ্রুত নামতে গেয়ে আহত হন। তিনি রেল লাইন থেকে সরে পড়তে পারলেও ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তবে ঘটনার পর পরই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম