শীতলক্ষ্যায় নৌকাডুবি: ২ দিন পর মিললো কলেজছাত্রীর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৭:৪৬আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:৫৬

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্রী রাহিমার (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর সোমবার (৭ মার্চ) দুপুরে শহরের টানবাজার খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। রাহিমা গজারিয়া ভিটিকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি গজারিয়া কলিমুল্লাহ কলেজের ছাত্রী। 

এ ঘটনায় আটক চার জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-বাল্কহেডের মিস্ত্রি রুহুল আমিন, স্টাফ মো. মিরাজ, মো. ফকির হোসেন ও বাবুর্চি আজমীর হোসেন।

সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুপুর ২টায় খবর পেয়ে টানবাজার খেয়া ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাডুবির ঘটনায় একজনই নিখোঁজ ছিল।

রাহিমার মামা মোজাম্মেল প্রধান জানান, গত শনিবার বিকালে রাহিমা, তার বড় ভাই রায়হান ও তার স্ত্রী নিয়ে চাষাঢ়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। এ সময় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। রহিমার ভাই ও ভাবি সাঁতরে পারে উঠতে পারলেও রাহিমা ডুবে যান।

এ ঘটনায় বাল্কহেডসহ চার কর্মকর্তাকে আটক করে পুলিশ। ওই সময় নিখোঁজের কোনও তথ্য ও অভিযোগ কেউ দেয়নি বলে পুলিশ জানিয়েছে। পরে নিখোঁজের অভিযোগ পেয়ে রবিবার সকাল থেকে ডুবুরি দলের দুটি টিম লাশ উদ্ধারে কাজ শুরু করে। একই দিন ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে আটক চার জনের বিরুদ্ধে মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম