ঘুমন্ত নারীর ছবি তুলে ধর্ষণের অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ২১:৫৫আপডেট : ০৯ মার্চ ২০২২, ২২:১৯

ধর্ষণের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী কাজিম উদ্দিনের (৪৮) বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। মঙ্গলবার (৯ মার্চ) ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী।

অভিযুক্ত কারারক্ষী জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। একইসঙ্গে ভুক্তভোগী তার আত্মীয় বলেও মামলা সূত্রে জানা গেছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ওই নারীর স্বামী ফতুল্লার একটি গার্মেন্টে চাকরি করেন। সকাল ৮টায় বাদীর স্বামী কর্মস্থলে যান এবং রাত ৯টায় ফেরেন। আত্মীয়তার সূত্রে গত ২৫ ডিসেম্বর সকালে কাজিম উদ্দিন ওই নারীর বাসায় যায়। এরপর থেকে নিয়মিত সে বাসায় যাতায়াত করতো।

ওসি বলেন, ‘৫ জানুয়ারি সকালে কারারক্ষী ওই বাড়িতে গেলে ওই নারী ঘুমিয়ে ছিলেন। স্বামী কর্মক্ষেত্রে ছিলেন। এ সময় কৌশলে কাজিম উদ্দিন ঘুমন্ত অবস্থায় বেশ কিছু ছবি তোলে। এরপর থেকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছে। একপর্যায়ে তোলা ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ১২ জানুয়ারি দুপুরে ওই নারীকে ধর্ষণ করে। এভাবে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি সকালে ওই বাসায় গিয়ে তাকে ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয়।’

ওসি রাকিবুজ্জামান বলেন, ‘আমরা বাদীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছি। নারায়ণগঞ্জ কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী বাধ্য হয়ে মামলা করেছেন বলে আমাদের জানিয়েছেন।’

নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মাহাবুবুল আলম জানান, তিনি মামলার বিষয়টি জানেন না।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম