পটল ও ঢেঁড়সের কেজি ১২০ টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ১৪:৪৮আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪:৪৮

নারায়ণগঞ্জ শহরে কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে দাম বেশ চড়া। আগাম জাতের এই সবজির মধ্যে পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, গত বছর ১৫-২০ টাকা কেজি দরে পটল ও ২০ টাকা কেজিতে ঢেঁড়স কিনেছেন। বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন সবজি এখনও ঠিকমতো বাজারে আসা শুরু হয়নি। এ কারণে দাম চড়া।

জানা গেছে, শহরের পাইকারি দিগু বাবুর বাজার থেকে আশপাশের স্থানীয় বাজারগুলোতে সবজি সরবরাহ করা হয়। তবে এই পাইকারি বাজারে বেশ চড়া দামে গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে। পটল ও ঢেঁড়সের পাশাপাশি করলা বিক্রি হচ্ছে ১শ’ টাকা কেজি দরে। এছাড়া ধুন্দুল ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, বরবটি ১শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম, বেগুন ও টমেটোর কেজি ৩০ টাকা এবং পেঁপের কেজি ২০ টাকা।

ক্রেতা রিফাত আহমেদ বলেন, ‘গত বছর ১২-১৫ টাকা কেজিতে পটল বিক্রি হয়েছে। আর ঢেঁড়স বিক্রি হয়ে প্রতি কেজি ২০-২৫ টাকায়। গত বছর এসব সবজি দিয়ে বাজার পরিপূর্ণ ছিল। আর এ বছর দাম শুনেই কেনার ইচ্ছা চলে গেছে।’

আরেক ক্রেতা মকসুদুর রহমান জাভেদ বলেন, ‘বাজারে নতুন সবজি দেখে কিনতে গিয়েছিলাম। তবে পটল ও ঢেঁড়সের দাম শুনে দোকানির সঙ্গে কোনও কথাই বলিনি।’

সবজি বিক্রেতা রাশেদ বলেন, ‘গ্রীষ্মকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। আজ প্রথম পটল এসেছে। গত দুই দিন ধরে বাজারে ঢেঁড়স আসছে। এখন এসব সবজির আমদানি কম, তাই দামও বেশি। এখনও পুরোদমে সবজি সংগ্রহ শুরু হয়নি। কয়েক দিনের মধ্যে কৃষকরা পুরোদমে সবজি সংগ্রহ শুরু করলে দাম কমে আসবে। গত বছরও এসব সবজির দাম কম ছিল। এবার দাম কিছুটা বেশি।’

আরেক সবজি বিক্রেতা আজাদ মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জে কোনও সবজির চাষ হয় না। আশেপাশের জেলা থেকে আসে। তবে এখনও গ্রীষ্মকালীন সবজি বাজারে আসেনি। আগাম যেসব সবজি উঠেছে, সেগুলোর দাম বেশ চড়া। তবে অন্য মৌসুমের সবজির দাম নাগালের মধ্যে রয়েছে।’

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম