নারায়ণগঞ্জে মোশতাকের বংশধররা দ্রুত সামনে এগোচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ২১:৩৪আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০২

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘দেশের সব ধরনের আন্দোলনে নারায়ণগঞ্জ ভূমিকা রেখেছে। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের কাছে রেকর্ড আছে, তারা বক্তব্য দিচ্ছেন দেশে নাকি আরেকটি ১৫ আগস্ট হবে। নারায়ণগঞ্জে খন্দকার মোশতাকের বংশধররা সামনের দিকে খুব দ্রুত একটি কারণে এগিয়ে যাচ্ছে। ঢাকার খুব সন্নিকটে নারায়ণগঞ্জ, এটাই বড় সমস্যা।’

শনিবার (১২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে যতগুলো ষড়যন্ত্র হয়েছে, তার চেয়েও গভীর ষড়যন্ত্র চলমান। নারায়ণগঞ্জে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া বনাম ইউক্রেন। এই যুদ্ধের প্রভাব আমাদের দেশেও পড়বে। কিছু সংখ্যক রাজনীতিক শক্তি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে।’

তিনি আরও বলেন, ‘ত্যাগী নেতা যারা আছেন, তারা কেন যেন বেশি অবহেলিত। এটা সব দলেই হচ্ছে। তাদের আজকে মূল্যায়ন করা হয় না। তবে এই সুযোগে যদি কেউ মনে করেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের ফুলের টোকা দেবেন- এ আশা ভুলে যান। ফুলের টোকা দিলে পাল্টা এত জোরে আঘাত করা হবে এর জবাব দেওয়ার ক্ষমতা আপনাদের নাই।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম