ফেসবুকে কমেন্টের জেরে ছুরিকাঘাত, প্রাণ গেলো ৩ যুবকের  

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৪:০৪আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪:১৪

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্ট করার জেরে ছুরিকাঘাতে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত (১৩ মার্চ) কাপাসিয়া উপজেলার সীমান্তবর্তী সন্মানীয়া ইউনিয়নের দক্ষিণগাও (চরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো হিরণ মিয়ার ছেলে রবিন মিয়া (২০), আলম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) এবং দক্ষিণগাও গ্রামের মৃত আলম হোসেনের ছেলে নাঈম হোসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাপাসিয়ার চর আলীনগর গ্রামের এক যুবকের স্ত্রীর ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে। কমেন্টের জেরে নরসিংদীর সীমান্তবর্তী মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ইয়াসিনের সহযোগী একদল ছেলের সঙ্গে কাপাসিয়া উপজেলার সন্মানীয়া ইউনিয়নের দক্ষিণগাও (চরপাড়া) গ্রামের নাঈমের মারামারি হয়। এক পর্যায়ে তারা একে অপরকে ছুরিকাঘাতে আহত করে। এ ঘটনায় উভয়পক্ষের আট জন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত রবিনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় স্থানীয় জনতা ছয় জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের মধ্য আহত দু'জন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম বলেন, ভিকটিমের পরিবারের লোকজন থানায় আসছে। তারা অভিযোগ দেওয়ার পর মামলা রুজু হবে। তবে, আটকের বিষয়টি পুলিশ অস্বীকার করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী