লোড-আনলোডে দ্বিগুণ সময়, দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি 

রাজবাড়ী সংবাদদাতা
১৩ মার্চ ২০২২, ১৪:৫৭আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪:৫৭

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বিগত কয়েকদিন ধরে  ট্রাক ও কার্ভাডভ্যানের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। রবিবারও (১৩ মার্চ) ঘাট এলাকায় জমতে থাকা যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ সারি দেখা গেছে। 

দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ট্রাক ও কার্ভাডভ্যানের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে এই জটে যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলক কম ছিল। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির সংকট, ঘাট সমস্যা ও নাব্যতা সংকটে এ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে যাত্রীবাহী বাস ও কাঁচামালের ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করানোর জন্য দৌলতদিয়া প্রান্তে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এছাড়াও ঘাট এলাকায় পানি নিচে নেমে যাওয়ায় ফেরিতে থাকা যানবাহন লোড-আনলোডে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

 বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, ভোগান্তি ও যানজট কমাতে আমরা কাজ করছি। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ১১টি রো রো (বড়), ছয়টি ইউটিলিটি (ছোট), একটি কে-টাইপ (মাঝারি) ও দুটি ডাম্প ফেরি রয়েছে। কিন্তু ফেরিঘাট লো ওয়াটারে নেমে যাওয়ায় পন্টুন নিচু হয়ে গেছে। এ কারণে প্রতিটি ফেরি লোড আনলোডে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এ জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম