টাঙ্গাইলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ১৮:০৪আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৮:০৪

টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছির মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

এর আগে গত বুধবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার করাতিপাড়া এলাকায় তাকে পিটিয়ে আহত করা হয়। নিহত নাছির উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামের নওজেশ আলী ওরফে নদে মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুরপাড় এলাকায় নাছির কাস্তে দিয়ে কাঁঠালপাতা কাটছিলেন নাছির। এ সময় গাছের ওপর দিয়ে পুকুরে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার কেটে যায়। পরে বাড়ি ফেরার পথে করটিয়া এলাকার বাসিন্দা বাদল নামে এক ব্যক্তির নেতৃত্বে নাছিরকে মারধর হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে আনা হয়। 

রবিবার (১৩ মার্চ) রাতে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়।

নিহতের চাচা তনছু মিয়া বলেন, ‘লাশ বাড়িতে আনা হয়েছে। বাদলসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবো আমরা। তারা নাছিরকে পিটিয়ে হত্যা করেছে।’

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘বাদলসহ তিন-চার জন নাছিরকে মারধর করেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নাছির মারা যায়। নিহতের পরিবার থানায় রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। স্বজনদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম