চলন্ত গাড়িতে সাবেক স্বামী ও বন্ধুরা মিলে গৃহবধূকে ধর্ষণ

রাজবাড়ী সংবাদদাতা
১৫ মার্চ ২০২২, ১০:০০আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:৩৭

জোরপূর্বক প্রাইভেটকারে তুলে সাবেক স্বামীসহ চার বন্ধু মিলে এক গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে ধর্ষণের শিকার গৃহবধূ সাবেক স্বামী ও তার তিন বন্ধুর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হননি।

মামলায় প্রধান আসামি গৃহবধূর সাবেক স্বামী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টুটিয়াম গ্রামের সৈকত আলীর ছেলে আল-মামুন রশিদ (৩৮)। এছাড়া বরিশাল বিমানবন্দর থানার গনপাড়া গ্রামের আব্দুল হাসেম মাঝির ছেলে আব্দুর রব মুন্না (৪৫), হাসু (৩৪) ও রিয়াজ (৩৫) নামে স্বামীর তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার গৃহবধূ।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ওই গৃহবধূর সঙ্গে ২০১৮ সালে দৌলতপুর উপজেলার টুটিয়াম গ্রামের সৈকত আলীর ছেলে আল-মামুন রশিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তাকে মারপিট করা হতো। উপায় না পেয়ে গত বছর (২০২১ সাল) গৃহবধূ মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর গত বছর ১৫ নভেম্বর বাদীনিকে তালাক দেন মামুন। 

শনিবার (১২ মার্চ) বিকালে গৃহবধূ বাবার বাড়ি থেকে মানিকগঞ্জ ঘিওর থানার সিনজুরী গ্রামে ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী ঘিওর পাঁচ রাস্তার কাছে ফাঁকা জায়গায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে নেমে সাবেক স্বামী আল-মামুন ও তার বন্ধুরা জোর করে তাকে গাড়িতে তুলে নেন। এ সময় রিয়াজ নামের যুবক গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর গৃহবধূকে জোরপূর্বক কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় কিছু পান করালে তিনি জ্ঞান হারান। এরপর চলন্ত প্রাইভেটকারে আল-মামুন, আব্দুর রব মুন্না ও হাসু তাকে ধর্ষণ করে। গাড়িটি পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া হয়ে রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি পরিত্যক্ত ফাঁকা ভিটায় পৌঁছায়। সেখানে তাকে হাত-পা বেঁধে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

গোয়ালন্দ থানা পুলিশ রাতে বাহাদুরপুর কালুর মোড় এলাকা থেকে নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে গৃহবধূ রবিবার (১৩ মার্চ) রাতে গোয়ালন্দ ঘাট থানায় উল্লেখিত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষা করানোর জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছি। সোমবার বিকালে গৃহবধূকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান তিনি। 

 

/টিটি/ 
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী