সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১১:৩১আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১:৩১

সাভারের আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাত ১০টায় আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রকির বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামে।

আশুলিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক জানান, ভুক্তভোগীর স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা কাঠগড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। অভিযুক্ত রকিও তার স্ত্রীকে নিয়ে ভুক্তভোগীর পাশের কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতো। তার স্ত্রী চাকরি করে। তবে আসাদ কোনও কাজ করে না।

সোমবার সকালে ভুক্তভোগীর স্বামী কাজে চলে যান। এই সুযোগে বাসায় কেউ না থাকায় ওই নারীকে গ্যাস সিলিন্ডারের সমস্যার কথা বলে রকি ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পাশের বাসার লোকদের বিষয়টি জানান। খবর পেয়ে ভুক্তভোগীর স্বামী কারখানা থেকে বাসায় আসেন এবং স্ত্রীকে নিয়ে রাতে থানায় মামলা করেন। 

মামলার পর আশুলিয়া থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে রকিকে কাঠগড়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান জিয়াউল হক।

/এসএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম