ফ্রেশ সয়াবিন তেল কারখানায় অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ২২:১৮আপডেট : ১৬ মার্চ ২০২২, ২২:১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্রেশ সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৬ মার্চ) দুপুর থেকে সংস্থাটির নারায়ণগঞ্জের পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘বাজারে তারা ঠিকমতো তেল সরবরাহ করছে কিনা, মূল্য বৃদ্ধি করেছে কিনা এবং তেল মজুত করেছে কিনা সেটি দেখতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে সয়াবিন তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক আছে দেখা হয়েছে। কোনও জরিমানা করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘পাইকারি বাজার থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, মিল গেট থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বাজারে তেলের সংকট হচ্ছে। কিন্তু মিলে এসে সেটি পাওয়া যায়নি। আসলে দাম কারা বাড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। দামের কারসাজি হচ্ছে কিনা সে বিষয়েও লক্ষ রাখা হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে সব মিল পরিদর্শন করা হবে।’

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের নির্ধারিত দামের তুলনায় সয়াবিন তেলের দাম বেশি নিলে সেই দোকানের মানি রিসিট কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জানাবেন। ওই দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম