ডিসকো ক্লাবে অভিযান, ইয়াবা-হুইস্কিসহ আটক ২৮৮

গাজীপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৭:৩৯আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭:৫৮

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে জুয়া খেলা, মাদক সেবন ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ২৮৮ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের জেল-জরিমানা করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেওয়া হয়। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ।

তিনি বলেন, আটক ২৭৭ জনকে জুয়া আইনে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। 

নিয়মিত মামলার আসামিরা হলেন- শহীদ খান জজ (৫২), দেলোয়ার হোসেন (৩৮), রতন চন্দ্র সাহা (৫২), নজরুল ইসলাম আকন্দ (৪৪), জয়নাল আবেদীন ফকির (৪২), নারায়ণ চন্দ্র গৌর মানিক (৩৫), মো. আল ইমরান (৪৫), আব্দুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)।

ইলতুৎমিশ বলেন, গত ডিসেম্বরে ডিসকো ক্লাব কর্তৃপক্ষ পাঁচ দিন ক্লাবটি পরিচালনা করে। পরে মেট্রোপলিটন পুলিশ তা বন্ধ করে দেয়। এরপর চলতি মাসে গত চার দিন ধরে অভিযুক্ত নজরুল ইসলাম এবং তার সহযোগীরা আবারও ক্লাবটি খুলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন। বুধবার মধ্যরাতে জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের ৮০ জন সদস্য ক্লাবে অভিযান চালায়। 

আটক ২৭৭ জনকে জুয়া আইনে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

এ সময় জুয়া খেলা ও অন্যান্য অপরাধে ২৮৮ জনকে আটক করা হয়। ক্লাবে তল্লাশি চালিয়ে ২১০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, চার বোতল হুইস্কি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৭৭ জন জুয়া খেলার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেম উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হোসেন (অপরাধ-উত্তর) ও ইলতুৎমিশসহ ৮০ সদস্য ছিলেন।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম