সোনারগাঁয়ে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ২১:০৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১:০৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরীর শান ফেব্রিকস নামের একটি সুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।  বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা এলাকার সাতটি ইউনিট কাজ করছে। ছুটির দিন থাকায় কারখানায় কোনও শ্রমিক ছিল না। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট কাজ করেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট কাজ করছে। এখন আগুনের প্রকোপ অনেকটা কমে এসেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী