শেখ হাসিনা ছাড়া দেশে স্বপ্ন দেখার মতো কেউ নেই: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ২১:৪০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০২

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নয়, তিনি সবার। তিনি ছাড়া বাংলাদেশে স্বপ্ন দেখার মতো কেউ নেই। তাই টার্গেটও তিনি একা।’

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘মাত্র ৩১ বছর বয়সে তিনি (শেখ হাসিনা) দেশে এসেছিলেন। তাকে তার ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আজকে অনেকে মানবাধিকারের কথা বলে। সেদিন আবারও আসতে পারে। ষড়যন্ত্র এখনও হচ্ছে, আমি জাতির পিতার দুই কন্যার জন্য দোয়া চাচ্ছি এবং নিজের জন্য ক্ষমা চাচ্ছি।’

তিনি বলেন, ‘সামনে আমাদের কঠিন পথ অতিক্রম করতে হবে। দেশের ভেতরে গভীর ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা এতিম, আল্লাহ এতিমদের হেফাজত করেন। এখানে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়েছে। লাশ নিয়ে পার্টি অফিসে শ্রদ্ধা জানাতে এসেও হামলার শিকার হলাম। সেখানেও আমাদের গুলি করা হলো। সেই লাশ থেকে আমরা ৭০টা গুলি বের করেছিলাম।’

নিজের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে এই এমপি বলেন, ‘আমরা রাজনীতি ছেড়ে চলে আসতে চেয়েছিলাম। বলেছিলাম, আমাদের এবং আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বললেন, আমার বাবার স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, এ দেশ সোনার বাংলাদেশ হবে। আমরা ক্ষুধামুক্ত হতে পারবো।’

তিনি আরও বলেন, ‘দুই পয়েন্টে আমাদের সবাইকে এক হতে হবে। এক পররাষ্ট্রনীতি আরেকটা অর্থনীতি। কিন্তু আমি দেখি, কিছু সুশীল যারা দেশ বেচে খায়। এই পুলিশ ও র‍্যাবের ওপরে যখন কোনও রাষ্ট্র একটা কিছু করেছে, আমরা সেটা ডিপ্লোম্যাটিকভাবে মোকাবিলা করবো। কিন্তু যখন আমাদের অপমানিত করা হলো তখন অবাক হয়ে দেখি আমাদের দেশের কিছু লোক হাততালি দেয়। এরা কারা? তারা নারায়ণগঞ্জেও এসে মিটিং করে। এ বিষয়টা আমাদের দেখা উচিত।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের