নরসিংদীতে
হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আতিকুর রহমান (২৬)। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার মাধবদী এলাকায় জাকিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আতিকুর দিনাজপুর জেলার চিনিবন্দর উপজেলার জোৎসাত লালা এলাকার একরামুল হকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আতিকুর রহমান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার আবুল কালামের তত্ত্বাবধানে শ্রমিকের কাজ করতেন। তিনি মাধবদী এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। বৃহস্পতিবার বিকেলে জজ ভূঁইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাকিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় আতিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যায়।
মৃতের চাচাতো ভাই সাগর মিয়া বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর মারা গেছেন। এতে কারও হাত ছিলো না। তাই আমরা বিনা ময়না তদন্তে তার লাশ গ্রহণ করেছি।’
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আতিকুর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন প্রশাসনের অনুমতিক্রমে বিনাময়না তদন্তে মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়’।
/টিএন/
/আপ-এএ/








