মানসিক ভারসাম্য হারিয়ে জর্ডান থেকে ফিরলেন সাথী, শরীরে নির্যাতনের চিহ্ন

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১৮ মার্চ ২০২২, ২৩:৩৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ১১:৫৮

জর্ডান ফেরত এক মানসিক ভারসাম্যহীন ও পঙ্গু নারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১টায়। সঙ্গে কাগজপত্র না থাকায় এবং তিনি কথা বলতে না পারায় কিছুটা বেকায়দায় পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে সাথী আক্তার নামে ওই নারীর চোখে মুখে ছিল অসহায়ত্বের চাপ। একপর্যায়ে জাজিরা এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার ওই নারীর পরিবারকে খুঁজে পেতে ব্র্যাকের সহায়তা চান। এরপর তাকে নিরাপদ অভিবাসনের জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে নেওয়া হয়। পরে মাত্র ৮ ঘণ্টার চেষ্টায় ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয় ব্র্যাকের ফিল্ড অফিস কর্তৃপক্ষ। 

ওই দিন রাত সাড়ে ৯টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন ব্র্যাকের কর্মকর্তারা। তাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয় পরিবার। ওই সময় ব্র্যাকের কার্যালয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।  

সাথী আক্তার (৩৬) টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়া এলাকার বিপ্লব নামের এক ব্যক্তির সাবেক স্ত্রী। তার বাবার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামে। তিনি ওই গ্রামের ছবের আলীর মেয়ে। তারা বর্তমানে আশুলিয়ার বাইপাইলে ভাড়া বাসায় বসবাস করছেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ইনফরমেশন সার্ভিস সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন বলেন, ‘বেশ কয়েকজন নারীর সঙ্গে সাথী দেশে ফেরেন। জর্ডান থেকে যখন বিমান ফ্লাই করে তখনও ওই নারী মোটামুটি স্বাভাবিক ছিলেন। কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ঠিকানা বলতে পারেন না। বাংলাদেশে আসার পরে তার সঙ্গে কোনও কাগজপত্র ছিল না। একপর্যায়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ব্র্যাকের সহযোগিতা চান। আমরা সেখানে যাই। জর্ডান থেকে যখন বর্ডিং হয় তখন ওই জারিরা এয়ারওয়েজে তার ডকুমেন্ট নিয়ে আসেন। সেখানে টাঙ্গাইলের ঠিকানা দেখে আমরা জেলা অফিসে যোগাযোগ করি। এরপর তাদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করি। টাঙ্গাইলে তার পরিবারকে পাওয়া যায়নি। একপর্যায়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে পরিবারকে খুঁজে পাওয়া যায়। তার পরিবার থাকে আশুলিয়ার বাইপাইলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।’

সাথী আক্তারের পরিবার তিনি আরও বলেন, ‘ডেপুটেশন ক্যাম্প থেকে তাকে দেশে পাঠানো হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ব্র্যাক এ ধরনের মানুষকে নিয়ে কাজ করে সবসময়। পরবর্তী সময়ে ওই নারীর পরিবারকে বলা হয়েছে, আমরা তার চিকিৎসা সহায়তা প্রদান করবো।’  

জানা যায়, ছবের আলীর মেয়ে সাথী আক্তারের সঙ্গে টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে প্রায় ২২-২৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুই মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান হওয়ার কয়েক বছর পর বিপ্লব সাথীকে রেখে অন্য নারীকে বিয়ে করেন। দুই মেয়েকে নিয়ে বেকায়দায় পড়েন সাথী আক্তার। পরে তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখানে একমাত্র উপার্জনক্ষম বাবার সংসার চালাতে কষ্ট হওয়ায় ১০ বছর আগে জর্ডানে পাড়ি জমান। বাবা ছবের আলী জামালপুর জেলার সরিষাবাড়ীর দোলভিটি গ্রাম থেকে গিয়ে মেজো মেয়ের ভাড়া বাসা বাইপাইলে দুই নাতনিকে নিয়ে আশ্রয় নেন। জর্ডান থেকে তার পাঠানো টাকা দিয়ে কোনও রকমভাবে সংসার চলছিল। এর মধ্যে সাথীর বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। মানসিক ভারসাম্যহীন ও পঙ্গু হওয়ায় সাথীর পরিবার ভেঙে পড়েছেন। তার চিকিৎসা ও সংসার চালানোর খরচ নিয়ে তারা পড়েছেন চরম বিপাকে।  

সাথী আক্তারের বাবা ছবের আলী বলেন, ‘সাথী প্রায় সাড়ে তিন বছর আগে জর্ডানে যায়। এর আগেও জর্ডানে গিয়ে আরও চার বছর ছিল। যে মালিকের কাছে সাথী গিয়েছিল সম্প্রতি সেই মালিক পরিবর্তন করে অন্য মালিকের কাজ করছিল। প্রায় দুই মাস আগে হঠাৎ করে সাথী অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে হাসপাতালে ভর্তি করে। আমার মেয়ে এখন হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। ব্র্যাকের সহায়তায় আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘সাথীর স্বামী তাকে তালাক দেওয়ার পর দুই মেয়েকে নিয়ে চরম হতাশায় ছিল। আমিও কোনও টাকা উপার্জন করতে পারি না। আমার কোনও ছেলে নেই। তিন মেয়েকে নিয়েই আমার সংসার। একপর্যায়ে নিরুপায় হয়ে সাথীকে প্রায় ১০ বছর আগে জর্ডানে পাঠাই। তার টাকা দিয়েই আমার পুরো সংসার চলছিল। এখন সব বন্ধ হয়ে গেলো।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের