‘শান্তি সূচকে ঊর্ধ্বমুখী অগ্রযাত্রা ধরে রাখতে একসঙ্গে চলতে হবে’

জাবি প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৯:৫৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেছেন, ‘শিক্ষার হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শান্তি ও উন্নয়ন সূচকে বাংলাদেশের ঊর্ধ্বমুখী অগ্রযাত্রাকে ধরে রাখতে সবাইকে একসঙ্গে চলতে হবে।’

শনিবার (১৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘দেশে-বিদেশে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে সুনাম অর্জন করেছেন। বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানাই।’

এর আগে, সকাল সাড়ে ৯টায় কেক কাটার মধ্যদিয়ে পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উৎসবের সূচনা হয়। এরপর সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ সময়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক মো. নুরুল আলম পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ, বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ জেড এম শফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর। এছাড়া অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিসংখ্যান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম