ফেরি থেকে নামার সময় কাভার্ডভ্যান চাপায় নারী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ২২:১৩আপডেট : ১৯ মার্চ ২০২২, ২২:১৩

রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাভার্ডভ্যানের চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর কমলাপুর এলাকার ইমারত মোল্লার স্ত্রী।

দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী স্বামীর সঙ্গে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে পৌঁছে ফেরি থেকে নামছিলেন। পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিহতের স্বামীরও একটি পা ভেঙে যায়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মর্জিনা বেগম ডাম্প (টানা) ফেরিতে এসে দৌলতদিয়া ৩নং ঘাটে নামেন। তার পেছনে একটি কাভার্ডভ্যান ফেরি থেকে নেমে ঘাটের সড়কে ওঠার সময় পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী