দুই ঘণ্টা বন্ধের পর আবার সচল রাজশাহী-ঢাকা-খুলনা ট্রেন রুট

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ১১:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১১:১৬

দুই ঘণ্টা বন্ধের পর আবার সচল রাজশাহী-ঢাকা-খুলনা ট্রেন রুট দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে রাজশাহী-ঢাকা-খুলনার মধ্যকার ট্রেন রুট। এর আগে শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে গাজীপুরের মীরেরগাঁও এলাকায় অচল হয়ে পড়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস। অবশেষে ৯টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী দল মেরামতের পর শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলজংশন ও মৌচাক স্টেশনের মাঝামাঝি পৌঁছালে এর প্রথম শ্রেণির একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে যায়। পরে ঝুঁকি না নিয়ে ট্রেনটি গাজীপুরের সিটি করপোরেশনের মীরেরগাঁও এলাকায় থেমে যায়। এতে ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর থেকে লোকজন গিয়ে ভেঙ্গে যাওয়া পিন ও স্প্রিং জোড়া লাগানোর পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।
এ সময় জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, টঙ্গী রেলওয়ে জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস, মহেরা স্টেশনে ঢাকাগামী চাপাইমেইল ট্রেনগুলো আটকা পড়ে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া রেল রুট স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম