বাসচাপায় শ্রমিক আহত

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ২০:১৯আপডেট : ২২ মার্চ ২০২২, ২০:২৬

গাজীপুরের বোর্ড বাজার (মালেকের বাড়ি) এলাকায় বাসচাপায় শ্রমিক আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সহকর্মীরা। এরপর তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। আহত শ্রমিক মনির হোসেন (২৭) গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার আলিফ। তিনি ক্যাজুয়াল লিমিটেডে ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিককে চাপা দেওয়া বাসে আগুন, সড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকরা জানান, কলম্বিয়া কারখানার সামনে মহাসড়ক পার হওয়ার সময় ওই শ্রমিক বাসচাপায় গুরুতর আহত হন। খবরটি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এরপর সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলকারী কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পরিবহন শ্রমিক-মালিক পক্ষের প্রতিনিধি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন শাখার প্রতিনিধিদের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়। বোর্ড বাজার এলাকায় সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরার্মশ করে সড়ক বিভাজন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া বুধবার (২৩ মার্চ) পরিবহন শ্রমিক-মালিকপক্ষের কাছ থেকে আহত পোশাক শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। বিকাল সাড়ে ৫টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম