নিয়ন্ত্রণে ঝুট গোডাউনের আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১২:১৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় লিংক রোড সংলগ্ন সাত জনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুলু মিয়া জানান, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা উঠে ছড়িয়ে যায়। চোখের সামনে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই।

তিনি আরও বলেন, আমরা সাত জন মিলে এ গোডাউনে গার্মেন্টের ঝুট রেখে ব্যবসা করতাম। আমাদের সবার প্রায় কয়েক কোটি টাকার ঝুট ছিল। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম