১১ টন সয়াবিন তেল নিয়ে মহাসড়কে উল্টে গেলো ট্রাক

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৫:৫০আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫:৫৬

টাঙ্গাইলে চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে একটি তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

তেলবাহী ওই ট্রাকের চালক আতোয়ার বলেন, ‘চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল। অনেক তেল পড়ে গিয়ে নষ্ট হয়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুত বালু দেওয়া হবে। এ ছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনকে আপাতত থ্রি-হুইলার চলাচলে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনও যানজটের সৃষ্টি হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
তেলের মূল্যবৃদ্ধির প্রভাবসরকারি সিদ্ধান্তের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম