আপনারা আমাকে হুকুম দেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ২১:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০১

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। চলেন সবাই মিলে দলবাজি, মারামারি, কাটাকাটি রেখে সুন্দর কাশিপুর গড়ি। আমাকে একটু কাজে লাগান। আপনারা আমাকে হুকুম দেন, আমাকে নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের কাশীপুরে সার্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমরা শেখ হাসিনার ওপর ভরসা করে রাজনীতিটা করি। ওনার কাছে যা চাই তা পাই। নারায়ণগঞ্জে আমার মনে হয় ১৫-২০ হাজার কোটি টাকার কাজ আমি আনতে পেরেছি। লিংক রোড হচ্ছে, ডিএনডি হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রোড ১০০ ফিট চওড়া হবে। এই কাজগুলো আমি করছি।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ তো হচ্ছে। তার চেয়ে আমি বেশি প্রয়োজন মনে করি, মানুষ দরজা খুলে ঘুমাতে ও শান্তিতে থাকতে চায়। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে এটাকে একটা শান্তির ইউনিয়ন করা সম্ভব। চলেন এমন একটা আদর্শ ইউনিয়ন গড়ে তুলি।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী