বাসস্ট্যান্ডে পড়ে ছিল একাধিক মামলার আসামির মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৩:৪৯আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৩:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জিহাদ (২৫) নামে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) ভোরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জিহাদ সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে কাঁচপুর বাসস্ট্যান্ডের পাশের সড়কে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুণ্ঠিত টাকা ও অন্যান্য মালামালের ভাগ-বাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম