টিকা নিয়ে ফেরার পথে বাসচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

মাদারীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ২০:১৭আপডেট : ২৮ মার্চ ২০২২, ২০:৩৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত বাসচাপায় টিটুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার স্ত্রী লাবণি (৩৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত টিটুল সুয়াদী গ্রামের জিন্নত শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি মোটরসাইকেল যোগে টিটুল ও তার স্ত্রী করোনার টিকা দিতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যান। টিকা নেওয়া শেষে তারা বাড়ির দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা টিটুল ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা লাবণিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। হতাহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম