নেতাদের শুভেচ্ছা জানাতে মোটরসাইকেল শোডাউনে গিয়ে ট্রাকচাপায় নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১৫:৫৬আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৬:০৯

টাঙ্গাইলে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুয়েল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক লীগের শোডাউনে যাওয়ার পথে টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জুয়েল (২৬) সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া দেওয়ান বলেন, ‘সকালে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুসহ নেতাকর্মীরা বগুড়ার দিকে যাচ্ছিলেন। তাদের শুভেচ্ছা জানাতে সদর উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিলাম আমরা। এ সময় জুয়েল মোটরসাইকেল নিয়ে আশেকপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়লে আরেকটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এসআই লুৎফর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি