ই-কমার্সে প্রতারণা বাড়ছে, অনেকে পেমেন্ট করেও পণ্য পায়নি: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২২:৫৮আপডেট : ৩০ মার্চ ২০২২, ২২:৫৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ই-কমার্স বা বিশেষ করে অনলাইনে ব্যবসা-বাণিজ্য যেমন ব্যাপকহারে বেড়েছে, তেমনি এর অপব্যবহারও বাড়ছে। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র অনলাইন ডেলিভারির নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। অনেকে পেমেন্ট করেও পণ্য পায়নি। কাজেই এখানে সম্ভাবনা ও প্রতারণা দুটোই হাতে হাত ধরে চলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনায় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘করোনাকালে ই-কমার্স বিশেষ করে অনলাইনে বেচাকেনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু অনেকে অনলাইনে পেমেন্ট করে কোনও পণ্য পায়নি। আবার অনেকে পণ্য পেলেও নির্ধারিত মানের পণ্য পায়নি। তারা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এসব প্রতারণা করতে প্রতারক চক্র তথ্যপ্রযুক্তিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ক্রেতাদের লোভনীয় অফার দেখলেই হুমড়ি খেয়ে পড়ার মানসিকতা পরিহার করতে হবে। চটকদার বিজ্ঞাপন আর সুমধুর বচনে প্রভাবিত না হয়ে বাস্তবতা বিবেচনা করে বিনিয়োগ আর ক্রয়াদেশ দিলেই এ প্রতারণা বন্ধ করা সম্ভব।’

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি একদিকে যেমন আমাদের জন্য অবারিত সুযোগের দ্বার উন্মোচন করেছে, তেমনি এর অপব্যবহার ও জালিয়াতির কারণে অনেক চ্যালেঞ্জেরও জন্ম দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিবিদদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সবার উদ্দেশে তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্থানীয় টেকসই প্রযুক্তির উদ্ভাবন, প্রসার ও ব্যবহারের মাধ্যমে পৃথিবীর বুকে প্রিয় মাতৃভূমিকে একটি উন্নয়নশীল দেশের মডেল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ডিজিটাল অর্থনীতি গড়ে উঠেছে। বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রফতানি করা হচ্ছে। আইটি খাতে আয় এক দশমিক তিন বিলিয়ন ডলারে ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে এ আয় পাঁচ বিলিয়নে ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

এর আগে বিকালে রাষ্ট্রপতি উপজেলা সদরের ষোলমারা এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/এফআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের