স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থী নিহত

ফরিদপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ২২:৩৪আপডেট : ৩১ মার্চ ২০২২, ২২:৩৪

স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে বেপরোয়া মাটি টানার ট্রাক্টরের ধাক্কায় শিক্ষার্থী শেখ নাইম (১৩) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গেরদায় মান্নানের দোকানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গ্রামবাসী ট্রাক্টরটি ও এর চালককে আটক করেছে।

নিহত শেখ নাইম গেরদার এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে।

ওই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে নাইম সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাটি টানার একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় উপস্থিত জনতা তাৎক্ষণিক চালকসহ ওই ট্রাক্টরটি আটক করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন ঢালী ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যান।

কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আটক ট্রাক্টরসহ চালককে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম