ভয়াবহ আগুনে পুড়লো ৮ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৩:৪৬আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪:০১

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেট মালিক ও ভাড়াটিয়ারা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ফার্নিচারের মালিক মো. আনোয়ার হোসাইন, নুরুজ্জামান শীতল, সুরুজ আলী, রাইস মিলের মালিক আতর বিশ্বাস, সিমেন্টের দোকানি সৈয়দ মেম্বার, স্থানীয় চা দোকানি ছাকেন সরদার এবং সাইকেল মেকার নাজমুল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিয়া মার্টের মালিক মো. রইস উদ্দিন মিয়া ও একই মার্কেটের ভাড়াটিয়া ফার্নিচার মালিক মো. নুরুজ্জামান শীতল বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে আমরা বাসায় চলে যাই। পরে গভীর রাতে ফোন পাই যে আমাদের মার্কেটে আগুন লেগেছে। পরে এসে দেখতে পাই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

পাংশা ফায়ার সার্ভিসের লিডার মো. মহিদুল ইসলাম বলেন, রাত ২টার দিকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। পরে আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম