মাইশার বাড়িতে শোকের মাতম

গাজীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২০:৫১আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২০:৫১

রাজধানীর উড়াল সেতুতে দুর্ঘটনায় নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের গ্রামের বাড়িতে এখন শুধু শোকের মাতম। মেয়ের শোকে কাতর মা-বাবার বিলাপ থামছে না। বাড়িতে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশী ও সহপাঠীরা। বাড়িভর্তি মানুষের মনও শোকের আবরণে ঢাকা। 

শনিবার (২ এপ্রিল) সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মাইশার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা ভিড় জমিয়েছেন। সবার মুখ থেকে মাইশার স্মৃতি অঝোরে ঝরছে।

এর আগে, শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার খিলক্ষেত এলাকার উড়াল সেতুতে দুর্ঘটনায় নিহত হন মাইশা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাসা থেকে বেরিয়েছিলেন। এ সময় খিলক্ষেত উড়াল সড়ক দিয়ে ৩০০ ফুট যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

মাইশার বাবা নূর মোহাম্মদ বিলাপ করতে করতে বলেন, ‘মাগো তোমাকে নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিলাম। এরকমভাবে চলে যাবে কল্পনাতেও ছিল না। তোমাকে নিয়ে দেখা স্বপ্ন আমি বাস্তবায়ন করতে চাই। তুমি চলে এসো মা।’

মাইশার বাড়িতে আসা প্রতিবেশীরা তার মা আছিয়া খাতুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তবে কোনও কিছুই তার মেয়ে হারানোর শোকে প্রলেপ দিতে পারছে না।

স্বজনরা জানান, পরিবারের বড় মেয়ে মাইশা। তার বাবা কালিয়াকৈরের মৌচাক এলাকায় আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকেই মাইশা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে উচ্চ শিক্ষার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সহপাঠী বর্তমানে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী রাজিউন নবী বলেন, ‘খুব ভালো মেয়ে ছিল। মাধ্যমিকে পড়ার সময় বুঝতে পারিনি, এটি তার বাবার প্রতিষ্ঠিত স্কুল। নিরহংকার একটি মানুষ ছিল সে।’

স্কুলশিক্ষক আবুল কালাম বলেন, ‘মাইশা বিনয়ী এবং মেধাবী ছিল। তার ছোট বোনও ভালো ছাত্রী। সমানতালে পড়াশোনায় মনোযোগী ছিল।’

মৌচাক আইডিয়াল স্কুলের কনফেকশনারি স্টোরের মালিক তাজুল ইসলাম বলেন, ‘ভদ্র ও বিনয়ী বলতে যা বোঝায় মেয়েটি সেরকম ছিল। তার জন্য আমাদেরও আফসোস হয়। এমন একটি মেয়ে এভাবে চলে গেলো ভাবতেই কষ্ট হয়। আমরা এমন মৃত্যু চাই না। আমিও একজন বাবা, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’

প্রতিবেশী বায়েজীদ হোসেন বলেন, ‘মাইশা আমাদের চোখের সামনে ছুটোছুটি-দৌড়ঝাঁপ করেছে, বড় হয়েছে। এমনভাবে সন্তান মারা গেলে কোনও বাবা-মা সাহস করবে না তার সন্তানকে চোখের আড়ালে দিতে। আমাদের দেশে কবে সেই দিন হবে, যেদিন সন্তানকে শিক্ষার জন্য বাড়ির বাইরে বের করে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হবে না?’

প্রতিবেশী নাজমুল সৈকত বলেন, ‘মাইশা মূলত স্কুটি চালিয়ে উড়াল সড়কের এক পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান পেছনে ধাক্কা দেয়। সে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে চাপা পড়ে। মুহূর্তেই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম