গাজীপুরে বয়লার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ১০:১৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১০:৩৯

গাজীপুরে বয়লার বিস্ফোরণস্থল গাজীপুরের স্মার্ট মেটাল এন্ড কেমিক্যাল লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো আটজনে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দগ্ধ মৃত ব্যক্তির নাম স্বাধীন ফরাজি(২৬)। পেশায় রিকশাচালক স্বাধীন পুবাইলের ভাদুন এলাকায় সপরিবারে বাস করতেন তিনি।
এসআই  জানান, ২৩ জানুয়ারির বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে তিনজন দগ্ধ ও আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।
নিহত রিকশাচালক স্বাধীনের স্ত্রী সাজেদা জানান, তার রিকশার আরোহী স্কুলশিক্ষক সিদ্দিকা জেবুন্নেসা একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম