পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ০৯:৪৭আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:৪৭

শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে মামুন (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সে উপজেলার বরামা গ্রামের নূরুল ইসলামের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়েও মামুনের সন্ধান পায়নি। রবিবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের শীতলক্ষ্যা নদীর রায়েদ গুদারা ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামুনের বড় ভাই মাসুম বলেন, রবিবার বিকাল চারটার দিকে মামুন বাড়ি থেকে বের হয়ে দোকানে ইফতার আনতে যায়। শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহম্মেদের সঙ্গে তার দেখা হয়। এএসআই শাকিল আহাম্মদসহ সাদা পোশাকের ২-৩ জন পুলিশ এবং সোর্স রৌশন মামুুনকে ধরার চেষ্টা করে। এসময় পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড় দেয় সে। পরে পুলিশ তাকে ধরে মরাপিট করলে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় মামুন। সাঁতার কেটে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে তলিয়ে যায় সে। নদীর তীরে উপস্থিত স্থানীয়রা মামুনকে পানিতে তলিয়ে যেতে দেখতে পান। আমি নিজেও ভাইকে মাঝ নদীতে দুই হাত উপরে তোলে বাঁচার চেষ্টা করতে দেখেছি। 

মাসুম অভিযোগ করেন, এএসআই শাকিল আহাম্মদ ইতিপূর্বে একাধিকবার মামুনকে আটক করেছেন, মামলাও দিয়েছেন। এতে মামুনের মনে পুলিশি ভীতি কাজ করতো সবসময়। তাই সে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল।

এদিকে পুলিশের ধাওয়ায় মামুন নদীতে তলিয়ে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহাম্মদকে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।  

তবে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, মামুন দুটি মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়েছিল। সে শ্রীপুর থানার চুরি (২৬(৬)২১) মামলার পলাতক আসামি। ওই এএসআই এর আগেও  মামুনকে একই মামলায় একাধিকবার গ্রেফতার করতে গিয়েছিল। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মামুনকে গ্রেফতারে পুনরায় অভিযান চালালে মামুন পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম