ঘুষ না দেওয়ায় ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ০৯:৩৫আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:৫০

স্বাস্থ্য সনদের জন্য ঘুষ না দেওয়ায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় সিভিল সার্জনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত ব্যাংক কর্মকর্তার নাম মেহেদী হাসান (৩০)। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাঁ গ্রামে। তিনি সম্প্রতি গাজীপুর পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

অভিযুক্ত সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীর নাম সাকিব হোসেন সৌরভ। তিনি সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

মেহেদী হাসান বলেন, ‘স্বাস্থ্য সনদের জন্য সদ্য পরীক্ষা করা সিবিসি, আরবি, ব্লাড গ্রুপ, এইচআইভি, এইচ বিএস, ডোপটেস্ট, এক্স-রে ও ইসিজি প্রতিবেদন নিয়ে দুপুর দেড়টার দিকে সিভিল সার্জনের কার্যালয়ে যাই। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিব হোসেনের কাছে পরীক্ষার প্রতিবেদনগুলো জমা দিয়ে স্বাস্থ্য সনদ চাই। সাকিব বিকাল সাড়ে ৩টার দিকে সিভিল সার্জনের সনদ নেওয়ার জন্য আসতে বলেন।’

তিনি আরও বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে সনদ আনতে গেলে আমার কাছে ওই সনদের বিনিময়ে এক হাজার টাকা ঘুষ দাবি করেন সাকিব। দিতে না চাইলে ৫শ’ টাকা দিতে বলেন। সেটাও দিতে না চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে রুম থেকে বের করে দেন।’

এ বিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিব হোসেন বলেন, ‌‘আমি কোনও টাকা চাইনি। দুটি টেস্ট বেসরকারি ক্লিনিক থেকে করা ছিল। সেটা অফিসিয়ালি গ্রহণ করা হয় না জানালে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন মেহেদী হাসান।’

জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, এ ব্যাপারে মেহেদী হাসানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে সাকিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম