নিখোঁজের ২ দিন পর জঙ্গলে মিললো নারীর লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১৭:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭:২৩

মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে চায়না বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চায়না বংশীনগর পশ্চিমপাড়া গ্রামের ইয়াদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৪ এপ্রিল) ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হন চায়না। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বুধবার দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের জঙ্গলে খোঁজ করে চায়নার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম