গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ১৪:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:৪৫

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয়ে চায়না আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি চায়নাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।
শনিবার সকালে শিবালয় থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামের গার্মেন্টস কর্মী আরিফ হোসেনের স্ত্রী।
চায়নার বাবা আকতার প্রধান জানান, শুক্রবার সন্ধ্যায় তার আরেক মেয়ে রুমার মাধ্যমে তিনি জানতে পারেন চায়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাতেই তারা চায়নার শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পান তাকে উঠানে শুইয়ে রাখা হয়েছে। তখন চায়নার স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। পরে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রেখে দেয়।
তিনি আরও জানান, আরিফ তার মেয়েকে প্রতিনিয়তই মারধর করতো। এ ব্যাপারে কথা বলতে গেলে আরিফ তাদের ওপরও চড়াও হয়েছে। এর আগে আরিফ তার শাশুড়ির হাত ভেঙে দিয়েছিল।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিুবজ্জামান  জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম