মেসের দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ০২:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০২:১৩

মেসের দরজা ভেঙে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিমে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম নয়েল (২৩)। তিনি ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে পড়তেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, 'ওই শিক্ষার্থী মেসে থাকতেন। মেসের লোকজন সারাদিন তার রুম বন্ধ দেখতে পান। ইফতারের পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।'

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম