দোকানে ঢুকে কিশোর গ্যাংয়ের হামলা, ৬ লাখ টাকা ‘লুট’

ফরিদপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ২০:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২০:২৬

ফরিদপুরের শহরতলীর ধুলদি রেলগেট বাজার এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের একটি দল। এ সময় ওই প্রতিষ্ঠানে ঢুকে দুই জনকে কুপিয়ে ও মারধর করে ছয় লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

হামলায় আহত মো. করিম নামের এক ব্যক্তিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ধুলদি রেলগেট বাজার এলাকায় মেসার্স মল্লিক ট্রেডার্স নামের জাহিদুল ইসলাম সেকেনের বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানে রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। বেলা ১১টার দিকে একটি কিশোর গ্যাংয়ের দল সেখানে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলে। তিনি চাবি না দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। প্রতিষ্ঠানের মালিকের ভাই করিম এ সময় হামলাকারীদের বাধা দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

তারা ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে ছয় লাখ টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতকে হাসপাতালে নিয়ে যায়।

ম্যানেজার রুবেল জানান, কিশোর বয়সের ১২ থেকে ১৫ জন তাদের প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে এই হামলা চালায়। তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন।

মালিক জাহিদুল ইসলাম সেকেন দাবি করেন, ‘হামলাকারীদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। এ গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ভাই করিমকে কুপিয়েছে। তার মাথা ও কানের পাশে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করেছে।’

কোতোয়ালি থানার ওসি মো. এম এ জলিল জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান