শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সম্পাদক আক্তারুল

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ২০:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২০:৫৭

শাহজাহান ফকিরকে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও আক্তারুল ইসলাম মাস্টারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) গাজীপুর মহানগরের তেলীপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদের বিপরীতে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তারুল আলম ইসলাম মাস্টার  জানান, কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে দলের গঠনতন্ত্র মোতাবেক শ্রীপুর উপজেলা বিএনপির কয়েকটি পদে নেতা নির্বাচন করা হয়। এর মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ডা. সফিকুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও শেখ ফরিদা জাহান স্বপ্না, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান টিটু এবং সাংগঠনিক সম্পাদক পদে মোসলেম উদ্দিন মৃধা নির্বাচিত হয়েছেন।

শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম