মসজিদে শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ২১:১৯আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২২:২৬

গাজীপুর মহানগরের গাছা এলাকায় মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মুয়াজ্জিনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সে গাজীপুর শহরের বায়তুর মামুর জামে মসজিদের মুয়াজ্জিন।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ওই শিশু আইসক্রিম হাতে নিয়ে বায়তুর মামুর জামে মসজিদের মক্তবে পড়তে যায়। পরে হাত ধোয়ার জন্য শিশুটি মসজিদের চতুর্থ তলার রান্নাঘরে গেলে মুয়াজ্জিন তাকে ধর্ষণ করে। শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানালে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে রাতেই পুলিশ ওই মসজিদ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গাছা থানায় ধর্ষণ মামলা করেন। শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান