স্নানোৎসবে গিয়ে পুলিশসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২০:৪৩আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২০:৪৩

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসবে দায়িত্ব পালন করতে গিয়ে বিশ পুলিশসহ ৩৩ জন ডায়রিয়ায় আক্তান্ত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আলাউল কবির দিপু।

মেডিক্যাল অফিসার বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২২ জন পুরুষ এবং ১১ জন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুলিশের সদস্য রয়েছেন ২০ জন। এ ছাড়া নয় জনকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডায়রিয়া আক্রান্তরা সবাই স্নানোৎসব থেকে এসেছেন।’

জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালনকালে একে একে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এমনটা কেন হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে সবাই সুস্থ আছেন।

পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ‘দায়িত্ব পালন করার সময় কয়েকজন পুলিশ সদস্যের পেট খারাপ হয়েছিল। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়ে আবার দায়িত্ব পালন করছেন। সবাই সুস্থ আছেন। দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর না।’

আরও খবর: লাঙ্গলবন্দে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম